ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় বেকার তৈরির কারখানা নয়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০৬:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 73

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শ্রমবাজারের চাহিদা বিবেচনায় না নিয়ে নতুন বিভাগ খোলার বিরোধিতা করে তিনি বলেছেন, প্রয়োজন নেই এমন কোনো বিভাগ বিশ্ববিদ্যালয়ে চালু করা উচিত নয়।

রোববার (২২ নভেম্বর) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন কোনো বিভাগ খোলা যাবে না, যার বর্তমান শ্রমবাজারে প্রয়োজন নেই। অতীতে রাজনৈতিক বিবেচনায় অনেক বিভাগ খোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) উদ্দেশ করে তিনি বলেন, শ্রমবাজারে চাহিদা নেই এমন কোনো বিভাগের অনুমোদন দেওয়া উচিত হবে না।

শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, শিক্ষকদের কাজ বলা এবং শিক্ষার্থীদের কাজ শোনা। তবে এই বলা ও শোনার প্রক্রিয়ার মধ্য দিয়েই শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে।

শিক্ষার মানোন্নয়নে উন্নত দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে এহছানুল হক মিলন বলেন, শুধু পরীক্ষার খাতায় নকল প্রতিরোধ করলেই হবে না। উন্নত দেশগুলো কীভাবে এগিয়ে গেছে, তা অনুসরণ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব কতটা কমানো সম্ভব, তা জানতে উপাচার্যকে প্রশ্ন করেছিলেন। এ জন্য প্রয়োজনীয় বাজেট দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, বেকারত্ব কমানোর পরিকল্পনার পরিবর্তে তাঁকে বেকারত্বের কারখানা তৈরির বাজেট দিতে হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় নয় মাসেও তাঁকে বেকারত্বের পরিসংখ্যান দিতে পারেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পুনঃপরীক্ষার পর বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত মানতে রাজি হয়নি। এ কারণে তাঁকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্ববিদ্যালয় বেকার তৈরির কারখানা নয়: শিক্ষামন্ত্রী

সর্বশেষ আপডেট ০৬:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬