ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ববির সংকট দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০৩:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 90

ববির সংকট দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর

খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিদ্যমান সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করা অসম্ভব নয়। পর্যায়ক্রমে সব সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকটের কথা তাঁকে জানিয়েছেন। এসব সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি বৈদ্যুতিক বাস দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য বাজেট দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। পরবর্তী সময়ে আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ইট বিছানো রাস্তার কথা উল্লেখ করে তিনি বলেন, দ্রুত পাকা রাস্তা নির্মাণের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ মেয়াদে শিক্ষাব্যবস্থাকে যে অবস্থানে রেখে আসা হয়েছিল, বর্তমানে তা সেখানে নেই। বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনায় অসাধুতার কোনো সুযোগ থাকবে না। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে হবে। মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে জ্ঞান অর্জন এবং সেই জ্ঞানের বাস্তব প্রয়োগে দক্ষ হতে হবে। ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে নিজেদের গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা রয়েছে। ২০২৮ সালে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ববির সংকট দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৩:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬