টিআরসি নিয়োগে নরসিংদীতে ব্রিফিং প্যারেড

- সর্বশেষ আপডেট ০৩:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 111
নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার নরসিংদী পুলিশ লাইন্সে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, টিআরসি নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। নিয়োগ কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, নিয়োগের মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, যাতে পুরো প্রক্রিয়া সুশৃঙ্খল ও প্রশ্নমুক্ত থাকে।
এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।






























