ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ার সহিংসতা পরিকল্পিত, তদন্তের দাবি শেখ ইমির

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 63

শেখ তাসনিম আফরোজ ইমি

নড়াইলের কালিয়ায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি বলেছেন, এত বড় একটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে দেশের জন্য আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।

বিএনপি সরকারের বিরুদ্ধে রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত জরুরি। এ ঘটনায় সচেতন নাগরিক ও মানবাধিকারকর্মীদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নিজেকে বিএনপি সরকারের দেয়া সন্ত্রাসবিরোধী মামলার আসামি হিসেবে পরিচয় দিয়ে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন তা বাংলা অ্যাফেয়ার্সের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-

নড়াইলের ঘটনা হালকাভাবে নেয়ার সুযোগ নেই। বিএনপির দুইজন সংঘর্ষে নিহত হবার পরে মামলা এবং গ্রেফতার আতঙ্কে কালিয়া উপজেলার ওই গ্রাম আগে থেকেই পুরুষশুন্য ছিল। হামলার আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় পুরো এলাকায়। হামলাকারীরা বহিরাগত ছিল। তারপর শুরু হয় নজিরবিহীন ধ্বংসজজ্ঞ।

এইখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেনঃ
১. পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ রাষ্ট্রক্ষমতা ব্যবহার না করে বিচ্ছিন্ন করা সম্ভব না।
২. সংঘর্ষে কেউ নিহত হওয়া, গ্রেফতার আতঙ্কে এলাকা পুরুষ শুন্য হওয়া কিংবা নারীদেরকে জিম্মি করে লুটপাট করা- প্রত্যেকটিই মানবাধিকার লঙ্ঘন খুবই বাজেভাবে।

শেখ তাসনিম আফরোজ ইমির ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট

৩. ভিক্টিমরা দাবি করছে ১৫০+ বাড়িতে হামলা হয়েছে, মিডিয়া বলছে ৬০+ আর পুলিশ দাবি করতেসে ২০টা বাড়িতে হামলার কথা। অর্থাৎ এখানেও রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে গণমাধ্যম এবং রাষ্ট্রীয় বাহিনীর উপর প্রভাব খাটিয়েছে বিএনপি। স্বাধীনভাবে কাজ করতে দেয়নাই। এবং পুরো ঘটনাটিই ঘটানো হয়েছে সুপরিকল্পিত এবং সচেতনভাবে। সবচাইতে বাজে ব্যাপার হচ্ছে এইটা।

৪. বিএনপির এক্টিভিস্টরা ডিফেন্সিভ আচরণ করলেও একটা কথা ছিল, তারা ভিক্টিমদেরকে নিয়ে রীতিমতো মকারি করেছে, করছে।
রাজনৈতিক কোন্দল রাজনৈতিকভাবে ডিল করার যোগ্যতা না থাকলে ক্ষমতা নেয়াই উচিত ছিল না প্রথমত, এখন ক্ষমতা বাগিয়ে বিএনপি পদে পদে রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করছে। একটা গণতান্ত্রিক দেশে এইরকম নৈরাজ্য দিনের পর দিন চলতে পারে না।

এই ঘটনা যদি হজম করে ফেলতে পারে বিএনপি, তাহলে ভবিষ্যতে খুবই বাজে দিন আসছে দেশের। বিএনপিকে একাউন্টেবল করা এবং একইসাথে ভিক্টিমদের ন্যায়বিচার পাবার উদ্দেশ্যে এই ঘটনার স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত হওয়া অপরিহার্য। একইসাথে গ্রেফতার আতঙ্ক প্রশমিত করতে সরকারের পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্র নাগরিকদের উপর এরকম নিপীড়নমূলক আচরণ করতে পারে না।

সমাজে নিরপেক্ষ ইমেজ আছে এরকম কিছু এক্টিভিস্ট আছেন। উদাহরণস্বরূপ গণতান্ত্রিক অধিকার কমিটির কথা বলা যেতে পারে। আসামি আলিফ হত্যার পরে আনু মুহাম্মদ স্যারেরা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। নড়াইল এখন একটা চরম সংকটময় পরিস্থিতি পার করছে। দেশের সচেতন নাগরিকদের উচিত নড়াইলের উপর সতর্ক দৃষ্টি দেয়া। আর এই ঘটনায় কে, কিভাবে রিএক্ট করে সেটাও খেয়াল রাখা জরুরি।

এতবড় একটা ঘটনার পরে কেউ যদি চুপ থাকে, ইস্যু ডাইভার্ট করার চেষ্টা করে, আর ভবিষ্যতে মানবাধিকারের পরাকাষ্ঠা সাজতে আসে- তাহলে তাদের চেরিপিকিং এক্টিভিজম এবং ক্রেডিবিলিটি দুটোই প্রশ্নের সম্মুখীন হবে।
শেখ তাসনিম আফরোজ ইমি,
বিএনপি সরকারের দেয়া সন্ত্রাসবিরোধী মামলার আসামি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কালিয়ার সহিংসতা পরিকল্পিত, তদন্তের দাবি শেখ ইমির

সর্বশেষ আপডেট ০৬:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬