ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর বাণী

সশস্ত্র বাহিনী দিবস ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 70

প্রধানমন্ত্রী তারেক রহমান

২১ নভেম্বরকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।

আগামীকাল শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনী ও দেশপ্রেমিক জনগণের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের লড়াই নতুন গতি পায়। এ ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করতেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

তারেক রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জাতীয় সংকটে সশস্ত্র বাহিনীর ভূমিকা তাদের প্রতি জনগণের আস্থা বাড়িয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও পেশাদারত্ব বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলেও এ প্রক্রিয়া অব্যাহত ছিল। বর্তমান সরকারও সশস্ত্র বাহিনীকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতীক। বিভিন্ন সময়ে এ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হলেও দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার জন্য জীবন দেওয়া সশস্ত্র বাহিনীর সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সশস্ত্র বাহিনী দিবসের সব কর্মসূচির সাফল্য এবং বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রীর বাণী

সশস্ত্র বাহিনী দিবস ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায়

সর্বশেষ আপডেট ০৭:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬