ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 114

স্বাক্ষরিত ওকালতনামায় পাসপোর্ট ফেরত চাইলেন হাসিনাস্বাক্ষরিত ওকালতনামায় পাসপোর্ট ফেরত চাইলেন হাসিনা

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে আইনি উদ্যোগ নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে তার স্বাক্ষরিত ওকালতনামাসহ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন তার আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দ্বিতীয় দফায় বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে। এতে বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি পুনরুদ্ধারে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।

এবারের আবেদনের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত আনুষ্ঠানিক ওকালতনামা সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে তার পক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে গত ৯ নভেম্বর প্রথমবার হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছিল ম্যাট্রিক্স চেম্বার্স। তবে তখন শেখ হাসিনার স্বাক্ষরিত কোনো অনুমতিপত্র দেওয়া হয়নি।

প্রতিষ্ঠানটির দাবি, গণমাধ্যমের খবর থেকে তারা জানতে পেরেছে, প্রথম ই-মেইলটি হাইকমিশন গ্রহণ করেছে। কিন্তু ১০ দিনেও কোনো জবাব না পাওয়ায় প্রয়োজনীয় তথ্য জানতে দ্বিতীয়বার যোগাযোগ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর দুই দিন পর তৎকালীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন

সর্বশেষ আপডেট ১১:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬