ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদের মাইকে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়ে সিম বিক্রি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ১০:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 63

মাইকে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়ে সিম বিক্রি

মসজিদের মাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়ে মোবাইল ফোনের সিম বিক্রির অভিযোগ উঠেছে ময়মনসিংহের নান্দাইলে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আমিনুর রহমান নামে এক সিম বিক্রেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, পণ্ডিতপুর গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রুবেল মিয়ার অনুরোধে স্থানীয় মসজিদের ইমাম মাইকে ঘোষণা দেন, ফ্যামিলি কার্ড পেতে হলে বুধবার সকালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ২০০ টাকা নিয়ে রুবেলের দোকানে যেতে হবে। এ ঘোষণা শুনে ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় ভোর থেকেই শতাধিক দরিদ্র ও অসহায় নারী দোকানে ভিড় করেন।

ভুক্তভোগী ফিরোজা ও সাবিনা খাতুন জানান, দোকানে যাওয়ার পর তাঁদের প্রত্যেককে ২০০ টাকার বিনিময়ে একটি করে গ্রামীণফোনের সিম দেওয়া হয়। একই সঙ্গে বলা হয়, সিম না নিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

অভিযোগের বিষয়ে রুবেল মিয়া মাইকিং করার কথা স্বীকার করলেও ফ্যামিলি কার্ডের ঘোষণা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ইমাম প্রচারের সময় ভুল করেছেন। তবে মসজিদের ইমাম আব্দুল মান্নান এ দাবি নাকচ করে বলেন, স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতেই রুবেল তাঁকে ফ্যামিলি কার্ডের বিষয়ে ঘোষণা দিতে বলেছিলেন।

খবর পেয়ে নান্দাইল মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আচারগাঁও গ্রামের সিম বিক্রেতা আমিনুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়া আগেই সেখান থেকে সরে যান।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ জানান, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বিষয়টি ভুল-বোঝাবুঝির কারণে ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় কেউ সুনির্দিষ্ট অভিযোগ না করায় আটক ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মসজিদের মাইকে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়ে সিম বিক্রি

সর্বশেষ আপডেট ১০:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬