ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে প্রয়োজন ১ কোটি ৩৫ লাখ নতুন ঘর

রীতা ভৌমিক, সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 117

দেশে প্রয়োজন ১ কোটি ৩৫ লাখ নতুন ঘর

দেশে আবাসন সংকট মোকাবিলায় ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ১ কোটি ৩৫ লাখ নতুন ঘরবাড়ি নির্মাণের প্রয়োজন বলে জানিয়েছে সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ (এইচবিআরসি)। একই সময়ে প্রায় ১ কোটি ৯৬ লাখ বিদ্যমান ঘরের উন্নয়ন করতে হবে। সংস্থাটির এক শ্বেতপত্রে এ তথ্য তুলে ধরা হয়েছে।

শ্বেতপত্রে বলা হয়, নগরায়ণের বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ ও টেকসই আবাসন গড়ে না ওঠায় দেশে আবাসন সংকট ক্রমেই প্রকট হচ্ছে। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, দেশের ১৭ লাখ ৫০ হাজার পরিবারের নিজস্ব কোনো ঘরবাড়ি নেই। এসব পরিবার ভাড়া বাড়িতে অথবা বিনা ভাড়ায় অন্যের আশ্রয়ে বসবাস করে।

এ পরিস্থিতিতে নতুন নগর সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান নগরগুলোর পুনর্জাগরণের ওপর গুরুত্ব দিয়েছে এইচবিআরসি। সংস্থাটির আহ্বান, ‘নগরের পুনর্জাগরণ, সবার জন্য আবাসন’ নিশ্চিত করতে সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ নিতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) বিশ্ব নগর দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), এইচবিআরসি এবং হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশ (এইচএফএইচ-বি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব বিষয় তুলে ধরা হয়। রাজধানীর বিআইপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকের প্রতিপাদ্য ছিল ‘নগরের পুনর্জাগরণ: সবার জন্য পর্যাপ্ত আবাসন’। অনুষ্ঠানে এইচবিআরসির শ্বেতপত্রের মোড়ক উন্মোচন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবু সাদেক।

বৈঠকে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। সঞ্চালনা করেন বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দীন হাসান। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্থপতি, নগর পরিকল্পনাবিদ, উন্নয়নকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এইচবিআরসির নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবু সাদেক জানান, ৩০টির বেশি গবেষণা ও প্রকাশনা পর্যালোচনা করে শ্বেতপত্রটি তৈরি করা হয়েছে। এতে পর্যাপ্ত আবাসনের সংজ্ঞা, পরিমাপের মানদণ্ড, আবাসন ঘাটতি নিরূপণ এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। এটি একটি চলমান উদ্যোগ উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

শ্বেতপত্রের প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, ২০২২ থেকে ২০৩০ সালের মধ্যে দেশে ১ কোটি ১২ লাখ থেকে ১ কোটি ৩৫ লাখ নতুন ঘর নির্মাণের প্রয়োজন হবে। একই সময়ে প্রায় ১ কোটি ৯৬ লাখ বিদ্যমান ঘরের মানোন্নয়ন করতে হবে। শহরাঞ্চলে নতুন আবাসনের চাহিদা বেশি হলেও গ্রামাঞ্চলে বিদ্যমান ঘরবাড়ির উন্নয়নের প্রয়োজনীয়তা বেশি।

শ্বেতপত্রে আরও বলা হয়, জনশুমারি ২০২২ অনুযায়ী, শহরের প্রতি তিনটি পরিবারের একটি এবং গ্রামের প্রতি ১০টি পরিবারের সাতটি কাঁচা বা ঝুপড়ি ঘরে বসবাস করে। দেশে বস্তি শনাক্তের ক্ষেত্রে মূলত ক্লাস্টারভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হয়। অন্যদিকে জাতিসংঘের পদ্ধতিতে প্রতিটি বঞ্চিত পরিবারকে আলাদাভাবে বিবেচনা করা হয়। ফলে দেশের আবাসন ঘাটতির প্রকৃত চিত্র যথাযথভাবে উঠে আসছে না।

এ ছাড়া সরকারি নথিতে বস্তির সংজ্ঞা থাকলেও অবৈধ দখলদার বসতির পৃথক সংজ্ঞা ও পরিসংখ্যান নেই। এতে জমির মালিকানা, বসবাসের অনিশ্চয়তা ও উচ্ছেদ আতঙ্কের প্রকৃত চিত্র নিরূপণ কঠিন হয়ে পড়েছে।

আবাসন পরিস্থিতি উন্নয়নে শ্বেতপত্রে ছয়টি পরিমাপযোগ্য শর্ত নির্ধারণ, পরিবারভিত্তিক বস্তি গণনা এবং বস্তি ও দখলি বসতির পৃথক সংজ্ঞা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ফেরোসিমেন্ট রেট্রোফিটিং, ইটভাটামুক্ত হালকা দেয়াল এবং বন্যা-সহনশীল গ্রামীণ ঘর নির্মাণের মতো সম্ভাব্য সমাধানও তুলে ধরা হয়েছে।

বৈঠকে হ্যাবিটেট ফর হিউম্যানিটির অ্যাসোসিয়েট ডিরেক্টর আবদুল্লাহ আল হাসান বলেন, টেকসই নগর গড়তে শুধু সড়ক ও অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়, সবার জন্য আবাসন নিশ্চিত করাও জরুরি। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রয়োজন।

বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুর রহমান জোয়ারদার দেশের ভবনগুলোর নিরাপত্তা, সাশ্রয়ী মূল্য ও টেকসই বৈশিষ্ট্যের ভিত্তিতে রেটিং ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। দেশের প্রায় ৪১ মিলিয়ন ভবনকে একটি মূল্যায়ন কাঠামোর আওতায় এনে সনদ দেওয়ার বিষয়টি বিবেচনার পরামর্শ দেন তিনি। পাশাপাশি তথ্যের ঘাটতি পূরণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন।

বিশিষ্ট স্থপতি ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আবাসন ব্যয় মানুষের আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। আবাসনকে শুধু অবকাঠামো হিসেবে বিবেচনা না করে কর্মসংস্থান, শিক্ষার সুযোগ ও মানুষের মর্যাদার সঙ্গে এর সম্পর্কও গুরুত্ব দিতে হবে। ভাড়াভিত্তিক আবাসনের মাধ্যমেও সংকট মোকাবিলার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও স্থপতি ড. নবনীতা ইসলাম বলেন, আবাসন প্রকল্পের পরিকল্পনায় সংশ্লিষ্ট এলাকার কর্মসংস্থানের সুযোগ ও ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা জরুরি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও পরিকল্পনাবিদ মো. নুরুল্লাহ বিদ্যমান নগরের উন্নয়নে পুনর্জাগরণ, নবায়ন ও পুনর্বাসনের ওপর গুরুত্ব দেন। তিনি ভূমি ব্যবহারের জোনিং, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং নগরের মৌলিক সমস্যাগুলো সমাধানের আহ্বান জানান।

এইচবিআরসির সোশ্যাল জেন্ডার কনসালট্যান্ট তাজকিরা খায়ের আবাসন পরিকল্পনায় সব লিঙ্গের মানুষের চাহিদা ও প্রয়োজন বিবেচনার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, শুধু ভবন নির্মাণ নয়, ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী অংশগ্রহণমূলক পরিকল্পনাও নিশ্চিত করতে হবে।

রাজউকের টাউন প্ল্যানার পরিকল্পনাবিদ মাহফুজা আক্তার বলেন, আবাসনের সঙ্গে আয়, ভূমি, সেবা ও জীবনযাত্রার মান সরাসরি সম্পৃক্ত। আবাসনের অপর্যাপ্ততা নির্ধারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য ব্যবহার, অভিন্ন মানদণ্ড তৈরি এবং নির্দিষ্ট লক্ষ্য ও সূচক নির্ধারণ করা প্রয়োজন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে আবাসন পরিকল্পনার সংযোগ স্থাপনের ওপরও গুরুত্ব দেন তিনি।

সমাপনী বক্তব্যে বিআইপির সভাপতি ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, আবাসন খাতে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি এবং পরিকল্পনা বাস্তবায়নে সীমাবদ্ধতা রয়েছে। ড্যাপের উদাহরণ টেনে তিনি বলেন, পরিকল্পনায় গুরুত্বপূর্ণ প্রস্তাব থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি দেখা যায়। কখনো ব্যক্তিস্বার্থে পরিকল্পনা পরিবর্তনের ঘটনাও ঘটে।

তিনি বলেন, আবাসন সংকট নগরের সামগ্রিক সমস্যার একটি অংশ। তাই ভূমি ব্যবহার, পরিবেশ, পরিবহন ও অন্যান্য নগর সমস্যার সমন্বিত সমাধান ছাড়া সবার জন্য পর্যাপ্ত আবাসন নিশ্চিত করা সম্ভব নয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশে প্রয়োজন ১ কোটি ৩৫ লাখ নতুন ঘর

সর্বশেষ আপডেট ০৬:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬