ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২১ নভেম্বর বিক্ষোভ করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 85

জামায়াতের বিক্ষোভ

চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। এ কর্মসূচি পালনে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করায় দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করায় ফ্যাসিবাদবিরোধী জনগণ সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।

গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের আমলে এ ধরনের ঘটনা কাম্য নয়। দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা বললেও বাস্তব পরিস্থিতি ভিন্ন। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিবেশী দেশ ভারতের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে ভারত প্রথম অপরাধ করেছে। এখন তাকে ফেরত পাঠানোর বিষয়ে সামরিক বিমান পাঠানোর কথা বলা হচ্ছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির দায়িত্বশীল ভূমিকা জরুরি।

তিনি আরও বলেন, প্রশাসনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা অবস্থান করছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২১ নভেম্বর বিক্ষোভ করবে জামায়াত

সর্বশেষ আপডেট ০৫:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬