ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়া থানা ও এমপির বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১০:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 96

টুঙ্গিপাড়া থানা ও এমপির বাড়িতে আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত এলাকায় হামলা ও সংঘর্ষ চলছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। তাঁদের ছিনিয়ে নিতে সন্ধ্যায় থানা ঘেরাও করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে। একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তাঁরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশের কয়েকটি গাড়িতেও আগুন দেওয়া হয়।

ঘটনার সময় থানা থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং অস্ত্র লুটের অভিযোগ উঠেছে। পুলিশের গুলিতে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। তবে আহত ব্যক্তিদের সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া উপজেলার খালেকের বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলরত পাঁচটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম থানায় হামলা, অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি পোড়ানো এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টুঙ্গিপাড়া থানা ও এমপির বাড়িতে আগুন

সর্বশেষ আপডেট ১০:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬