ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিতুমীর কলেজের সামনে চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 85

তিতুমীর কলেজের সামনে চলন্ত বাসে আগুন

রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ জানান, তিতুমীর কলেজের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের সদস্যরা রয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তিতুমীর কলেজের সামনে চলন্ত বাসে আগুন

সর্বশেষ আপডেট ১০:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬