ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসন নিয়ে মহিলা পরিষদের চার দাবি

রীতা ভৌমিক, সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 98

বাংলাদেশ মহিলা পরিষদ

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্তির বিষয়ে স্পিকারের বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে সংরক্ষিত নারী আসন বহাল রেখে সরাসরি নির্বাচনের ব্যবস্থা চালুসহ চারটি দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৬ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে মহিলা পরিষদের দাবিগুলো তুলে ধরা হয়। দাবিগুলো হলো; সংরক্ষিত নারী আসন বহাল রেখে এসব আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা, আসনসংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি করা, নির্বাচনী এলাকা পুনর্বণ্টন করা এবং আগামী দুই থেকে তিন মেয়াদ পর্যন্ত এ ব্যবস্থা চালু রাখা।

বিবৃতিতে বলা হয়, সংবিধানে নারী-পুরুষের সমঅধিকার এবং রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে নারীর সমান অংশগ্রহণের নিশ্চয়তা দেওয়া হলেও রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণ এখনো সীমিত। রাজনৈতিক দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের অভাব, নির্বাচনে নারী প্রার্থী মনোনয়ন, নির্বাচনী অর্থায়ন, রাজনৈতিক সহিংসতা এবং সামাজিক প্রতিবন্ধকতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের পথে বড় বাধা।

মহিলা পরিষদ মনে করে, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার অন্যতম মাধ্যম। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় এ ধরনের বিশেষ ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে স্বীকৃত। আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত। সংরক্ষিত নারী আসন বিলুপ্ত করা হলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও বাধাগ্রস্ত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত নারীর রাজনৈতিক ক্ষমতায়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার পাশাপাশি জাতীয় নারী উন্নয়ন নীতি, জাতিসংঘের সিডও সনদ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সাংঘর্ষিক হবে।

সংগঠনটির মতে, সংরক্ষিত নারী আসন বিলুপ্তির সময় এখনো আসেনি। বরং নারীর রাজনৈতিক প্রতিনিধিত্বকে আরও গণতান্ত্রিক, কার্যকর ও জবাবদিহিমূলক করতে এসব আসনে জনগণের সরাসরি ভোটে নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার পর থেকে সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়িয়ে ৫০টি করা হয়েছে। তবে মনোনয়নের মাধ্যমে নির্বাচিত হওয়ার কারণে এসব আসনে নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই আসন বিলুপ্ত না করে সংখ্যা এক-তৃতীয়াংশ বাড়ানো এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর যথাযথ ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংরক্ষিত নারী আসন নিয়ে মহিলা পরিষদের চার দাবি

সর্বশেষ আপডেট ০৭:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬