ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে কী ঘটতে পারে, সীমান্তে বাড়তি নজরদারি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:১০:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 125

ডিসেম্বরে কী ঘটতে পারে, সীমান্তে বাড়তি নজরদারি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য বাড়তি নজরদারি, বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী। এ ছাড়া অবৈধভাবে কেউ দেশে প্রবেশের চেষ্টা করলে তার তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে দলটির নেতাকর্মীদের বিক্ষোভ ও সহিংসতার পর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করেছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

এরই মধ্যে সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

সরকারি কর্মকর্তাদের আশঙ্কা, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী ডিসেম্বরের আগে বা ওই সময় বাংলাদেশে ফেরার চেষ্টা করতে পারেন। তাঁদের অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।

সীমান্তে যেসব ব্যবস্থা নিচ্ছে বিজিবি

বিজিবির কর্মকর্তাদের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, যশোর ও সাতক্ষীরা সীমান্তে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যশোর ও সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছে সীমান্তরক্ষী বাহিনী।

যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিবিসি বাংলাকে বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড ও নাশকতার ঘটনায় দেশের বাইরে থেকে ইন্ধন দেওয়ার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় কেউ সীমান্ত পেরিয়ে দেশে এসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

তিনি বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি প্রস্তুতি নিয়েছে। যে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে তা প্রতিরোধ করা হবে।

সীমান্তে নজরদারি বাড়াতে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন, বিশেষ টহল এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। ঝুঁকিপূর্ণ এলাকায় নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার এবং সার্চলাইট ব্যবহার করা হচ্ছে।

অন্যদিকে, সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, তাঁর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে।

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কেউ বাংলাদেশে প্রবেশ করলে তাঁকে গ্রেপ্তার করা হবে, নাকি পুশব্যাক করা হবে; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈধ পাসপোর্টধারীরা নির্ধারিত ইমিগ্রেশন চ্যানেল দিয়ে যাতায়াত করতে পারবেন। তবে যেকোনো ধরনের অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি সাধারণত অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে কাউকে আটক করার পর স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ডিসেম্বর ঘিরে পুলিশেরও বিশেষ প্রস্তুতি

সীমান্তের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বিজয় দিবস, বড়দিনসহ ডিসেম্বরের বিভিন্ন আয়োজন এবং সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের এআইজি কামারুম মুনিরা বিবিসি বাংলাকে জানান, ডিসেম্বর মাসের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল যাতে নাশকতার চেষ্টা করতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করবে। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা দুই ক্ষেত্রেই বাড়তি প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশেষ করে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা মোকাবিলায় বিজিবি এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিসেম্বরে কী ঘটতে পারে, সীমান্তে বাড়তি নজরদারি

সর্বশেষ আপডেট ০৭:১০:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬