ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দেশের কাছে দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 78

তিন দেশের কাছে দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিয়োগ এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ নভেম্বর) বঙ্গভবনে তিন দেশের নবনিযুক্ত অনাবাসিক কূটনীতিকরা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সকালে প্রথমে অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক, পরে গায়ানার হাইকমিশনার ধারামকুমার সীরাজ এবং সবশেষে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। বঙ্গভবনে পৌঁছালে তাঁদের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। তাঁরা স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো, উৎপাদন ও সেবা খাতে বিশ্বের বিভিন্ন দেশে অবদান রাখতে সক্ষম। অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট এবং ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা এবং দ্বিপক্ষীয় সমঝোতার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার ব্যালেনের প্রতি শুভেচ্ছা জানান। বাংলাদেশের বাজার ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

এ সময় অস্ট্রিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশকে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে তাঁর দেশের আগ্রহের কথা জানান। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

গায়ানার হাইকমিশনারের সঙ্গে আলোচনায় দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলী পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি। এ ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে গায়ানার বিনিয়োগকারীদের বিনিয়োগ এবং দেশটিতে বাংলাদেশের ওষুধ রপ্তানি বাড়াতে নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।

ফিজির হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুনীল অর্থনীতি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন রাষ্ট্রপতি। সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়াতে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে তিন দেশের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক আরও জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করলে তিনি তাঁদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তিন দেশের কাছে দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সর্বশেষ আপডেট ০৫:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬