ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
  • সর্বশেষ আপডেট ০২:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 437

মোংলায় ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা

বাগেরহাটের মোংলায় ভিক্ষুকের কাছে এক হাজার টাকার জাল নোট ভাঙাতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েছেন ফখরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি। পরে তাঁকে জাল টাকাসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে পৌর শহরের প্রধান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ফখরুল স্থানীয় হাবিবুর রহমানের পান দোকানে এক হাজার টাকার একটি নোট ভাঙাতে যান। দোকানি নোটটি জাল বুঝতে পেরে তাঁকে ফিরিয়ে দেন। পরে বাজারের আঃ সাত্তার নামের এক ভিক্ষুককে ২০ টাকা দিয়ে তাঁর কাছ থেকে এক হাজার টাকার জাল নোট ভাঙিয়ে নেন ফখরুল। বিষয়টি আগের দোকানি দূর থেকে দেখে ফেললে বাজারের লোকজনকে নিয়ে তাঁকে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তাঁকে থানায় নেওয়া হয়।

পুলিশের কাছে ফখরুল দাবি করেছেন, তাঁর কাছে ৯ হাজার টাকার জাল নোট ছিল। ভোলার মো. আলাউদ্দিন নামের এক ব্যক্তি তাঁকে এসব নোট সরবরাহ করেছেন। গত কয়েক মাস ধরে তিনি বিভিন্ন এলাকায় জাল টাকা চালানোর সঙ্গে জড়িত ছিলেন বলেও স্বীকার করেছেন। ফখরুল পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ফখরুলের কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও জানান, ফখরুলের বিরুদ্ধে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও মাদারীপুরে জাল টাকা-সংক্রান্ত চারটি মামলা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোংলায় ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা

সর্বশেষ আপডেট ০২:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬