ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয় শাহ আবারও আইসিসির চেয়ারম্যান

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 92

জয় শাহ আবারও আইসিসির চেয়ারম্যান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয় শাহ। রোববার (১৬ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসি বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁর পুনর্নির্বাচন অনুমোদন করা হয়। এর ফলে আরও তিন বছর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব দেবেন তিনি।

আইসিসি বোর্ডের সদস্যরা সংস্থার ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে জয় শাহর নাম প্রস্তাব করেন। পরে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।

২০২৪ সালের ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন জয় শাহ। বর্তমানে তাঁর প্রথম মেয়াদের দ্বিতীয় বছর চলছে। প্রথম মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ডিসেম্বরে। এরপর নতুন মেয়াদ অনুযায়ী ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী, একজন চেয়ারম্যান সর্বোচ্চ তিন বছর করে দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন।

পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, আইসিসি বোর্ড তাঁর ওপর যে আস্থা রেখেছে, তাতে তিনি সম্মানিত ও কৃতজ্ঞ। ক্রিকেটের বৈশ্বিক স্বার্থ রক্ষা এবং খেলাটিকে আরও এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

জয় শাহ আরও বলেন, ক্রিকেট এখন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময় পার করছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নতুন দর্শকদের কাছে খেলাটিকে পরিচিত করার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার বড় সুযোগ তৈরি করেছে।

এদিকে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ও জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান তাভেঙ্গা মুকুলানি জয় শাহর নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি বলেন, জয় শাহর বলিষ্ঠ নেতৃত্ব ও ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। বিশ্ব ক্রিকেটের উন্নয়নে সব সদস্যের সম্মিলিত অবদানের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জয় শাহ আবারও আইসিসির চেয়ারম্যান

সর্বশেষ আপডেট ১২:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬