ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএফডিসির সব কার্যালয় তামাকমুক্ত করার উদ্যোগ

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 115

বিএফডিসির সব কার্যালয় তামাকমুক্ত করার উদ্যোগ

পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সব কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অফিস প্রাঙ্গণে কোনো স্মোকিং জোন না রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার কারওয়ান বাজারে বিএফডিসির সভাকক্ষে এ বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএফডিসি ও উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা (উবিনীগ) যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মীর হোসেন। এতে প্রতিষ্ঠানের পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সভায় জানানো হয়, তামাক ব্যবহারের কারণে ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক ও দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগসহ নানা প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়ে। শুধু ধূমপায়ীরাই নন, পরোক্ষ ধূমপানের শিকার ব্যক্তিরাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। বাংলাদেশে প্রতি বছর ধূমপানের কারণে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়। কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের শিকার হন ৪২ দশমিক ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি। দ্য ল্যানসেটের এক গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশে পরোক্ষ ধূমপানের কারণে ৫২ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে।

বিএফডিসির চেয়ারম্যান মো. মীর হোসেন বলেন, সব কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত করা এবং অফিস প্রাঙ্গণে স্মোকিং জোন না রাখার উদ্যোগ স্বাস্থ্যকর ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের স্বাস্থ্য সুরক্ষায় এ সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএফডিসির অর্থ পরিচালক মো. আব্দুল আখের বলেন, তামাকজাত পণ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে থাকা নিকোটিন আসক্তি তৈরি করে। তাই সবাইকে তামাকজাত দ্রব্য গ্রহণ থেকে দূরে থাকা জরুরি। শতভাগ ধূমপানমুক্ত অফিস প্রাঙ্গণ তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সবাইকে সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানটির ক্রয় ও বিপণন বিভাগের পরিচালক বৈশাখী বড়ুয়া বলেন, নারীরা ধূমপান না করেও পরোক্ষ ধূমপানের শিকার হন। এতে তাঁদের নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। বিশেষ করে গর্ভাবস্থায় পরোক্ষ ধূমপান মা ও শিশুর স্বাস্থ্যের জন্য আরও বেশি ক্ষতিকর। তাই বিএফডিসির এ উদ্যোগ অত্যন্ত জরুরি ও প্রশংসনীয়।

উবিনীগের পরিচালক সীমা দাস সীমু বলেন, দেশে ২০ দশমিক ৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করেন। তাঁদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি। নারীর স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বাড়াতে তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) সারা দেশে কাজ করছে।

সভায় বিএফডিসির প্রধান কার্যালয়সহ সারা দেশের সব কার্যালয় ধূমপানমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। উবিনীগের পক্ষ থেকে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিএফডিসির এ পদক্ষেপ অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএফডিসির সব কার্যালয় তামাকমুক্ত করার উদ্যোগ

সর্বশেষ আপডেট ০৭:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬