ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিসবনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

হাফিজ আল আসাদ, পর্তুগাল
  • সর্বশেষ আপডেট ০৯:৪৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 112

লিসবনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রবাসীরা অংশ নেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন দূতাবাসের মিনিস্টার পলিটিক্যাল আবদুল্লাহ আল মামুন। শুরুতে নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা পর্ব শুরু হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের থার্ড সেক্রেটারি শাহেদ হোসেন এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতালয় প্রধান এস এম গোলাম সারওয়ার। এ সময় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনায় রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান ১৯৭৫ সালের ৭ নভেম্বরকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সিপাহি-জনতার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে সেদিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয় এবং জাতীয় সংহতির নতুন ভিত্তি তৈরি হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্র ধারণ করে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্য সুসংহত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পর্তুগালে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতেও তাঁরা ভূমিকা রাখছেন। দূতাবাসের কনস্যুলারসহ অন্যান্য সেবা আরও জনবান্ধব করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আলোচনা পর্বে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। দীর্ঘদিন পর রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁরা সরকারকে ধন্যবাদ জানান। বক্তারা বলেন, সিপাহি-জনতার ঐক্যের চেতনা ধারণ করে রাজনৈতিক ও মতাদর্শিক বিভেদ ভুলে দেশের স্বার্থে প্রবাসীদের একসঙ্গে কাজ করা উচিত।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৭ নভেম্বরের বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লিসবনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সর্বশেষ আপডেট ০৯:৪৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬