ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রশ্ন রাশেদ খাঁনের

দুই এমপি নিয়ে জামায়াত কেন চুপ?

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 97

দুই এমপি নিয়ে জামায়াত কেন চুপ?

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামী নীরব হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান লেখেন, আমির হামজার সঙ্গে কোনো সাংবাদিক যোগাযোগ করতে পারছেন না। প্রথমে তিনি কারও ফোন ধরছিলেন না, পরে মুঠোফোন নম্বর বন্ধ করে দেন। সাংবাদিকরা তাঁর বক্তব্য জানতে কুষ্টিয়ার বাড়িতে গেলে সেখান থেকেও জানানো হয়, তিনি বাড়িতে নেই।

রাশেদ খান আরও লেখেন, এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির কে এম আলী মহসীনও কোনো মন্তব্য করছেন না। স্থানীয় সাংবাদিকদের ফোনও তিনি ধরছেন না বলে জানতে পেরেছেন।

পোস্টের শেষাংশে রাশেদ খান মন্তব্য করেন, গাজী নজরুল ইসলামের পর আমির হামজাকে ঘিরে বিতর্কের ঘটনায় দল হিসেবে জামায়াতে ইসলামী যেন গুম হয়ে গেছে।

তিনি তাঁর পোস্টে দুই সংসদ সদস্যকে ঘিরে ওঠা অভিযোগের বিষয়ে জামায়াতের নীরবতাকে প্রশ্নবিদ্ধ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রশ্ন রাশেদ খাঁনের

দুই এমপি নিয়ে জামায়াত কেন চুপ?

সর্বশেষ আপডেট ০২:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬