হারানো ১৩৩ মোবাইল ফিরিয়ে দিল নরসিংদী জেলা পুলিশ

- সর্বশেষ আপডেট ০২:১৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 106
নরসিংদীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১৩৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির ভিত্তিতে জেলা পুলিশের এলআইসি শাখা ও সাতটি থানার সমন্বিত প্রচেষ্টায় বিভিন্ন ব্র্যান্ডের ১৩৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন মালিকেরা। এ সময় তাঁরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুলিশ সুপার জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমনের পাশাপাশি নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারে নরসিংদী জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।































