ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিঘীনালায় দিব্য রাজ কানন বৌদ্ধ বিহারে দ্বিতীয় কঠিন চীবর দান

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০৪:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 116

দিঘীনালায় দিব্য রাজ কানন বৌদ্ধ বিহারে দ্বিতীয় কঠিন চীবর দান

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার দিব্য রাজ কানন বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় বার্ষিক কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোরে বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দানসহ বিভিন্ন ধর্মীয় দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন ত্রিদিব দেওয়ান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শান্তিপ্রিয় চাকমা। বিশেষ অতিথি ছিলেন দিঘীনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, দিঘীনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা এবং ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা।

অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক ছিলেন খাগড়াছড়ির তেতুলতলা অগ্রমৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্রের তেজ বংশ মহাথের। বিশেষ ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন দিঘীনালার সিদ্ধানন্দ বৌদ্ধ বিহারের চন্দ্রকীর্তি মহাথের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদল বাগান সংঘরত্ন বৌদ্ধ বিহারের লংকার মহাথের।

স্বাগত বক্তব্যে দিঘীনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা বলেন, সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। বৌদ্ধ ধর্মের অহিংসা, মৈত্রী, করুণা, মানবতা ও প্রজ্ঞার শিক্ষা মানুষের চরিত্র গঠন এবং নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, প্রকৃত শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফলাফল বা সনদ অর্জন নয়; বরং সৎ, আদর্শবান, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠা। বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা, বিদ্বেষ ও অসহিষ্ণুতা দূর করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও সহনশীলতার চর্চা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানের সভাপতি লংকার মহাথের বিশ্বশান্তি ও সব প্রাণীর মঙ্গল কামনায় ধর্মীয় দেশনা দেন। এ সময় তিনি উপস্থিত সবাইকে পঞ্চশীল পালনের আহ্বান জানান এবং ব্যক্তি, সমাজ ও বিশ্বে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় নৈতিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন।

শেষে ভিক্ষু সংঘের উদ্দেশে কল্পতরু দান ও মহান কঠিন চীবর দানের মধ্য দিয়ে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দিঘীনালায় দিব্য রাজ কানন বৌদ্ধ বিহারে দ্বিতীয় কঠিন চীবর দান

সর্বশেষ আপডেট ০৪:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬