ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কল্যাণপুরে আওয়ামী লীগের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 251

কল্যাণপুরে আওয়ামী লীগের মশাল মিছিল

রাজধানীর কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দারুস সালাম এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পরে শেরেবাংলা নগর থানা এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে মশাল হাতে মিছিলে অংশ নিতে দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের নির্দেশনায় মিছিলটি বের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক জানান, সন্ধ্যায় দারুস সালাম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল শুরু হয়। পরে সেটি শেরেবাংলা নগর থানা এলাকায় গিয়ে শেষ হয়।

তবে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন তাঁর এলাকায় মিছিল হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কল্যাণপুরে আওয়ামী লীগের মশাল মিছিল

সর্বশেষ আপডেট ১০:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬