ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেলাবোতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 97

বেলাবোতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নরসিংদীর বেলাবোতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বেলাবো উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি মো. আক্তারুজ্জামান আক্তার। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সুমন ফকির রাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আহসান হাবীব বিপ্লব। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব এম. এ. কাদের জলিল, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আহসান হাবীব বিপ্লব বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্য নিয়ে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরের উদ্দেশ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুবদল রাজপথে সক্রিয় ছিল। ভবিষ্যতেও দেশ গঠন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সক্রিয় থাকবে।

অনুষ্ঠানে বেলাবো উপজেলার আটটি ইউনিয়নের বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেলাবোতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ আপডেট ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬