ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মসংস্থানে যুবদের প্রশিক্ষণ দেবে কেয়ার

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 156

কর্মসংস্থানে যুবদের প্রশিক্ষণ দেবে কেয়ার

দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২ লাখ ৪৫ হাজার যুব নারী ও পুরুষের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে কেয়ার বাংলাদেশ ও এর সহযোগী সংস্থাগুলো। শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা (নিট) যুবদের কারিগরি, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক-আবেগিক দক্ষতা বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা এ কর্মসূচির লক্ষ্য।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম) আয়োজিত ‘ইয়ুথ অ্যান্ড এমপ্লয়ার্স মিট’ অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিশ্বব্যাংকের সহায়তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর ‘ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট’ (আর্ন) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর আওতায় যুবদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ করে তোলা এবং প্রশিক্ষণ শেষে কর্মজগতে প্রবেশের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ জন্য শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যুবদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে। যুবদের চাকরি ও উদ্যোক্তা হওয়ার বাস্তব সুযোগ তৈরিতে বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাও কামনা করেন তিনি।

আর্ন প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব কাজী মোকলেছুর রহমান বলেন, দক্ষতা প্রশিক্ষণের মূল লক্ষ্য হতে হবে কর্মসংস্থান ও আয়মুখী উদ্যোগ সৃষ্টি। যুবদের দক্ষতা অর্জনের পাশাপাশি প্রশিক্ষণ থেকে কর্মজীবনে প্রবেশের পথ সহজ করতে কাজ করছে প্রকল্পটি।

কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস বলেন, নিয়োগদাতাদের সরাসরি সম্পৃক্ততা প্রশিক্ষণকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত আর্ল আর. মিলার। তিনি বলেন, আর্ন কেবল একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়; যুবদের সম্ভাবনাকে টেকসই জীবিকার সুযোগে রূপান্তরের মাধ্যমে তাদের সক্ষমতা ও ঘুরে দাঁড়ানোর শক্তি বাড়ানোর উদ্যোগ।

বিশ্বব্যাংকের ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট রওনক জাহান যুব নারীদের অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ এবং কর্মক্ষেত্রে তাঁদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে যুব প্রতিনিধি ও নিয়োগদাতারা শ্রমবাজারের চাহিদা এবং যুবদের বিদ্যমান দক্ষতার মধ্যে ব্যবধান নিয়ে আলোচনা করেন। নিয়োগদাতারা চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতার বিষয়গুলো তুলে ধরেন। অন্যদিকে, চাকরি খোঁজা, কর্মজীবনে প্রবেশ এবং ব্যবসা শুরু করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা জানান যুবরা।

‘ইয়ুথ টেক দ্য মাইক’, ‘এমপ্লয়ার্স কনভারসেশন’ ও ‘ইয়ুথ ক্যাফে’সহ বিভিন্ন পর্বে প্রশিক্ষণ, ক্যারিয়ার সহায়তা এবং নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়।

কেয়ার বাংলাদেশ তার সহযোগী সংস্থা সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি), দ্য আর্থ সোসাইটি, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), জাগো ফাউন্ডেশন, মিরপুর অ্যাগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল (এমএডব্লিউটিএস), তাহজিংডং, ইউসেপ বাংলাদেশ এবং ঢাকা আহছানিয়া মিশনের সঙ্গে প্রকল্পটি বাস্তবায়ন করছে। রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা এবং পার্বত্য চট্টগ্রামে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে কেয়ার বাংলাদেশ, কেয়ার ইউএসএ, প্রাণ-আরএফএল গ্রুপ, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ওয়ালটনের প্রতিনিধিরাও বক্তব্য দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কর্মসংস্থানে যুবদের প্রশিক্ষণ দেবে কেয়ার

সর্বশেষ আপডেট ০৩:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬