ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইজিপির বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 117

আইজিপির বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফেরার পর তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে আইজিপি ইতোমধ্যে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এবং আগের বক্তব্য থেকে সরে এসেছেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, সোমবার (২৬ অক্টোবর) বিভিন্ন গণমাধ্যমে আইজিপির বক্তব্য প্রকাশের পর পুলিশ সদর দপ্তর সন্ধ্যায় একটি বিবৃতি দেয়। এতে বলা হয়, আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি দিয়ে বিচারবহির্ভূত হত্যা কিংবা বিচারিক প্রক্রিয়ার বাইরে কোনো শাস্তি দেওয়ার কথা বোঝাননি।

পরে পুলিশ সদর দপ্তর দ্বিতীয় এক বিবৃতিতে আগের বক্তব্যের ব্যাখ্যা সংশোধন করে। সেখানে বলা হয়, জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশের অঙ্গীকার বোঝাতে আইজিপি শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছিলেন।

তথ্য উপদেষ্টা বলেন, আইজিপি তার বক্তব্যের মাধ্যমে যা বোঝাতে চেয়েছেন, তা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি বিষয়টি স্বীকার করে ব্যাখ্যা দিয়েছেন। তবে আইজিপির বিষয়ে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তা বিবেচনা করা হবে।

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

এর আগে ঢাকায় একটি ব্যাংকের শাখা উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, ‘প্রয়োজনে সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতে পুলিশ দ্বিধা করবে না।’ বক্তব্যটি গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিভিন্ন দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা এ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায়।

ব্রিফিংয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এ ঘটনায় একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড দুঃখজনক। একজনের মরদেহের সঙ্গে এমন আচরণ কারও কাছেই গ্রহণযোগ্য হয়নি।

রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে এক যুবকের বাড়িতে ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, দেশে চরমপন্থীরা গায়ের জোর দেখাচ্ছে। তবে এ ঘটনায় ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ধরনের অপরাধে জড়িত যে কারও বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে ভার্চুয়াল সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, এভাবে অনলাইনে ভাষণ দেওয়ার ঘটনায় বাংলাদেশ অসন্তুষ্ট। শেখ হাসিনার বিষয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

এ ছাড়া সংবিধান সংস্কার কমিটিতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। জাহেদ উর রহমান বলেন, জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে ভিন্নমত বা আপত্তি নথিভুক্ত করা হয়েছিল, সরকার সেগুলো নিয়েও কাজ করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইজিপির বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর

সর্বশেষ আপডেট ০৪:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬