ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কন্যাশিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মাননা পেলেন ৫ বাবা

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 159

কন্যাশিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মাননা পেলেন ৫ বাবা

কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত করা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ে পাঁচজন আদর্শ বাবাকে সম্মাননা দিয়েছে গুড নেইবারস বাংলাদেশ।

সোমবার রাজধানীতে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ‘ন্যাশনাল গুড ড্যাডি ক্যাম্পেইন ২০২৬’-এর অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘মেয়েদের পাশে পিতারা: শিক্ষায় হ্যাঁ, বাল্যবিবাহে না’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি হেড বার্টিন গোমেজ। বক্তব্য দেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, ব্র্যাকের শিক্ষা কর্মসূচির ব্যবস্থাপক ইফাত আরা পারভীন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি ও চাইল্ড প্রোটেকশন বিভাগের ন্যাশনাল কো-অর্ডিনেটর জামাল উদ্দিন এবং ফুড ফর দ্য হাংরি বাংলাদেশের প্রোডাক্টিভ লার্নিং স্পেশালিস্ট নুসরাত বিনতে হায়দারসহ অন্যরা।

সভাপতির বক্তব্যে বার্টিন গোমেজ বলেন, মেয়েদের স্বপ্ন পূরণে বাবাদের আন্তরিক সহযোগিতা, সচেতন সিদ্ধান্ত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যাশিশুর শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং তার নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে গুড ড্যাডি অ্যাওয়ার্ড ঘোষণা করেন সংস্থাটির হেড অব প্রোগ্রাম আনন্দ কুমার দাস। এ সময় বিভিন্ন কমিউনিটি থেকে নির্বাচিত বাবা ও তাঁদের কন্যারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

দিনব্যাপী আয়োজনে ছিল গুড ড্যাডি ক্যাম্পেইন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, অভিজ্ঞতা বিনিময়, বাল্যবিবাহ প্রতিরোধে শপথ পাঠ ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানের শেষ পর্বে কন্যাশিশুদের স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া বাবারা তাঁদের কন্যাদের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক অভিভাবকত্বের চর্চা সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ জোরদার করতে ‘গুড ড্যাডি নেটওয়ার্ক’ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ও বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, কমিউনিটি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ ২০১৬ সাল থেকে আদর্শ বাবাদের সম্মাননা দিয়ে আসছে। ২০২৬ সাল পর্যন্ত মোট ২৯৬ জন বাবাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ইতিবাচক অভিভাবকত্বের চর্চা ছড়িয়ে দেওয়া এবং কন্যাশিশুর শিক্ষার প্রসারে অন্য অভিভাবকদের উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কন্যাশিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মাননা পেলেন ৫ বাবা

সর্বশেষ আপডেট ০৬:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬