ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
  • সর্বশেষ আপডেট ০৫:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 135

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও কে-৯ ডগ ইউনিট।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, গত রোববার (২৫ অক্টোবর) থেকে নির্বাচনী এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ঠাকুরগাঁও সেক্টরের অধীন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।

নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তা জোরদারে বডি-ওর্ন ক্যামেরা ও কে-৯ ডগ ইউনিটও ব্যবহার করা হচ্ছে। সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

কর্নেল মো. সুরুজ মিয়া বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে সব প্রার্থী যেন সমান সুযোগ পান এবং স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারেন, সে বিষয়েও কাজ করা হচ্ছে। এ জন্য প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচন ঘিরে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বিজিবির এই কর্মকর্তা বলেন, সংবিধান, প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন তাঁরা। নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণ, রাজনৈতিক দলের নেতা-কর্মী, প্রার্থী, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বশেষ আপডেট ০৫:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬