পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

- সর্বশেষ আপডেট ০৭:৪৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 275
পর্তুগালের রাজধানী লিসবনে বিশ্বনাথ অ্যাসোসিয়েশন, পর্তুগালের ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৪ অক্টোবর স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের স্থায়ী কমিটির সদস্য আব্দুল হাসিব আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন।
এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংগঠনের স্থায়ী কমিটির সদস্য, নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মাসুম আহমদ, মো. ইয়াহ্হিয়া, শরীফ আহমদ রাজু, আবুল বসর, জালাল আহমদ, আব্দুল মনাফ (মনাই), লিটন মিয়া ও কাওসার আহমদ।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে শামীম আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রাবেল আহমেদ দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. রফিক আহমেদ, সহসভাপতি মো. রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং অর্থ সম্পাদক আকমল হোসেন। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরহাদ উদ্দিন।
প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি পর্তুগালে বসবাসরত বিশ্বনাথবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে প্রবাসে বিশ্বনাথের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা, প্রবাসীদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং কমিউনিটির কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ আরও জোরদার হবে।



































