ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 165

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতার কারণে আগেই সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট। তবে এরপরও সাইটটির অন্তত দুটি স্থানে সাইবার হামলা বা স্প্যামের চিহ্ন শনাক্ত হয়েছে। ত্রুটি শনাক্ত করে ওয়েবসাইটের নিরাপত্তা পুনরুদ্ধারে কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা। এ কারণে ছুটি শেষে ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা যায়নি।

জনতা ব্যাংকের আইটি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওয়েবসাইটের দুটি স্থানে হামলার আলামত পাওয়া গেছে। ত্রুটিগুলো চিহ্নিত করে নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে। রোববারের মধ্যেই ওয়েবসাইটটি পুরোপুরি নিরাপদ করে চালু করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ শূন্য থাকায় এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গত ১৯ অক্টোবর জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। এর পরদিন থেকে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি (PHP)-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা (ENISA) ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো। গত ২১ অক্টোবর জারি করা সতর্কবার্তায় বলা হয়, এসব ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা আক্রান্ত সার্ভারে দূর থেকে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা প্যাচ বা হালনাগাদ দেওয়া সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ অ্যাপ্লিকেশনের ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।

ওই সতর্কতার পর বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ছুটি শেষে রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু হলেও ম্যালওয়্যার সংক্রমণ ও নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল করা সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

সর্বশেষ আপডেট ০১:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬