শিরোনাম
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
- সর্বশেষ আপডেট ১২:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 101
গাজীপুরের কাশিমপুরের শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।
কাশিমপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Tag :































