ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাত ১০টার বদলে ৮টায় বন্ধ দোকানপাট

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 166

রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ

শুক্রবার (২৩ অক্টোবর) থেকে দেশের সব দোকানপাট, মার্কেট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হওয়ায় আগের সময়সূচি কার্যকর হচ্ছে।

নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট, মার্কেট ও শপিংমল। ফলে দুর্গাপূজা উপলক্ষে দেওয়া বিশেষ ছাড়ের তুলনায় এসব প্রতিষ্ঠান বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে গত ৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট, মার্কেট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় শুক্রবার থেকে আবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম কার্যকর হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে চলতি বছর কয়েক দফায় দোকানপাট বন্ধের সময় পরিবর্তন করেছে সরকার। এপ্রিলের শুরুতে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।

কোরবানির ঈদ উপলক্ষে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। পরে জুনে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। এরপর গত ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট বন্ধের সময় রাত ৮টা করা হয়।

দুর্গাপূজা উপলক্ষে সাময়িক ছাড় দেওয়ার পর সেই বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে শুক্রবার থেকে আবার রাত ৮টার মধ্যে দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নিয়ম কার্যকর হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাত ১০টার বদলে ৮টায় বন্ধ দোকানপাট

সর্বশেষ আপডেট ০৮:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬