ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিআরটি বাতিলের সিদ্ধান্তে বিআইপির প্রতিবাদ

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 131

বিআইপি

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিল এবং এর অবকাঠামোকে ৩+৩ লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। সংগঠনটি সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহারসহ গণপরিবহন ব্যবস্থাপনায় সমন্বিত ও পরিকল্পনাভিত্তিক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে।

মঙ্গলবার সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন থেকে বিআরটি প্রকল্প বাতিল এবং সংশ্লিষ্ট সংস্থা বিলুপ্ত করার সিদ্ধান্তের কথা জানতে পেরেছে বলে জানিয়েছে বিআইপি। সংগঠনটির মতে, গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিআরটি নিয়ে সবচেয়ে খারাপ বিকল্পটি বেছে নেওয়া হয়েছে।

বিআইপির বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভার বৈঠক-পরবর্তী নিয়মিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়নি। বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এ ক্ষেত্রে স্বার্থের সংঘাতের আশঙ্কাও দেখছে সংগঠনটি।

বিআরটি বাতিলের সিদ্ধান্তকে টেকসই, জ্বালানিসাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক গণপরিবহন ব্যবস্থার জন্য ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করেছে বিআইপি। সংগঠনটির দাবি, এ সিদ্ধান্ত ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারী এবং নির্মাণ খাতের স্বার্থকে প্রাধান্য দিয়েছে।

বিআইপির মতে, সরকারের এ সিদ্ধান্ত গাজীপুর ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান (জিটিএমপি) এবং ঢাকার সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার (আরএসটিপি) প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে বিআরটি প্রকল্পের নির্মাণকাজের কারণে গত ১৪ বছর ধরে দুর্ভোগ পোহানো গাজীপুর ও উত্তরার বাসিন্দাদের চলাচলের চাহিদা এবং প্রত্যাশার প্রতিও এটি সুবিচার করে না।

এ পরিস্থিতিতে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বিআইপি। পাশাপাশি বিআরটি ও এমআরটি পরিচালনা এবং সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের জন্য একটি সমন্বিত সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

বিআইপি আরও বলেছে, ঢাকা শহরসহ দেশের অন্যান্য মহানগরের জন্য বিআরটির বৃহত্তর পরিকল্পনা প্রণয়ন করতে হবে। পরিবহন অবকাঠামো উন্নয়নে বিচ্ছিন্নভাবে প্রকল্পভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে পরিকল্পনাভিত্তিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করা প্রয়োজন।

সংগঠনটির দাবি, বাস্তবায়নে সময় ও ব্যয় সাশ্রয়ী এবং অধিকসংখ্যক মানুষকে সেবা দিতে সক্ষম পরিবহন প্রকল্পকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে নারী, স্বল্প দূরত্বের যাত্রী, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং সীমিত সামর্থ্যের মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া বৃহত্তর ঢাকা অঞ্চলের পরিবহন পরিকল্পনাসংক্রান্ত সিদ্ধান্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে (ডিটিসিএ) নেতৃত্বদানকারী সংস্থা হিসেবে প্রতিষ্ঠা এবং সংস্থাটিকে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণে ন্যস্ত করার দাবি জানিয়েছে বিআইপি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিআরটি বাতিলের সিদ্ধান্তে বিআইপির প্রতিবাদ

সর্বশেষ আপডেট ০৮:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬