একই পরিবারের ৮ জন
টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ জন

- সর্বশেষ আপডেট ০২:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 207
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো. সুমন জানান, শর্টসার্কিট থেকে আগুন লাগার পরপরই তা নেভানোর চেষ্টা করেন তাঁরা। তবে এর মধ্যেই রিসোর্টের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) ও সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, শনিবার সকাল ৭টার দিকে রিসোর্ট থেকে বিকট শব্দ শোনা যায়। এর পরপরই আগুন মুহূর্তের মধ্যে পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠ দিয়ে তৈরি রিসোর্টটিতে মোট নয়টি কক্ষ ছিল। আগুন ছড়িয়ে পড়ায় সেখানে অবস্থানরত ব্যক্তিরা ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েন।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগুন লাগার কারণ ও দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।

































