ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে হাতের রগ কেটে হত্যার অভিযোগ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০২:২৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 161

মুন্সীগঞ্জে হাতের রগ কেটে হত্যার অভিযোগ, আটক ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি মৃধাবাড়ি এলাকায় পূর্ববিরোধের জেরে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে হাতের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, রাতে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের পর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে মুন্নাকে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ওই এলাকার মরন আলী মৃধার ছেলে।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. আতাউল করিম জানান, মুন্নাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর বাম হাতের রগ কাটা ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া যায়।

নিহতের স্ত্রী সালেহা বেগম অভিযোগ করেন, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি ও তাঁর স্বামী বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় ঝিংকু, সুমন, বাবু মিজিসহ কয়েকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। তাঁরা ৬০ হাজার টাকা দাবি করেন। এতে বাধা দিলে তাঁকে ও তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।

সালেহা বেগমের অভিযোগ, একপর্যায়ে তাঁর স্বামীকে অটোরিকশায় তুলে নিয়ে যায় অভিযুক্তরা। কিছুক্ষণ পর তাঁকে পাশের একটি নির্জন স্থানে যেতে বলা হলেও তিনি সেখানে যাননি। পরে অভিযুক্তরা আবার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট ও হুমকি দেয়।

তিনি আরও বলেন, রাত ৩টার দিকে অভিযুক্তরা তাঁকে ডেকে জানায়, তাঁর স্বামীকে বাড়ির বাইরে রেখে যাওয়া হয়েছে। পরে স্বামীকে অচেতন অবস্থায় দেখতে পান তিনি। স্থানীয়দের সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কামরান হাসান জানান, নিহত মুন্না মৃধার সঙ্গে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত সুমন মিজির মাদকসংক্রান্ত বিরোধ ছিল। সুমন মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকার সময় তাঁর মাদকসংক্রান্ত কিছু মালামাল মুন্না সরিয়ে ফেলেছেন বলে বিরোধের সূত্রপাত। কারাগার থেকে বের হওয়ার পর সুমন ওই মালামালের মূল্য বাবদ টাকা দাবি করেন। এ বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুন্সীগঞ্জে হাতের রগ কেটে হত্যার অভিযোগ, আটক ১

সর্বশেষ আপডেট ০২:২৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬