ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 147

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

এবারের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। পূজার আগে, পূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী সময়ে এ নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

রোববার (১১ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি জানান, পূজার নিরাপত্তায় পোশাকে ও সাদাপোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি), কুইক রেসপন্স টিম (কিউআরটি), ক্রাইম সিন ভ্যান এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট প্রস্তুত থাকবে। এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সসহ বিভিন্ন পুলিশ ইউনিটে সার্বক্ষণিক মনিটরিং সেল চালু থাকবে।

তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।

পূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আইজিপি। এ ক্ষেত্রে কমিউনিটি ও বিট পুলিশিংয়ের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারও নিরাপদ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট, অপপ্রচার, গুজব কিংবা ছবি প্রকাশের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ধর্মের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং পূজামণ্ডপ পরিদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, স্ট্যান্ডবাই জেনারেটর প্রস্তুত রাখা এবং স্বেচ্ছাসেবক নিয়োগের আহ্বান জানানো হয়েছে। প্রতিমা বিসর্জনস্থলেও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় জানানো হয়, পূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে পূজা উদযাপন পরিষদের নেতাদের অনুরোধ জানানো হয়েছে।

সভায় অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন, মো. রেজাউল করিম, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, মো. আহসান হাবীব পলাশ, জি এম আজিজুর রহমান, মো. সায়েদুর রহমান, ব্যারিস্টার মো. জিল্লুর রহমান, ফারুক আহমেদ ও মো. কামরুল আহসানসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। ঢাকাসহ বিভিন্ন মহানগর পুলিশ, রেঞ্জ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।

সভায় উপস্থিত ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা পূজার নিরাপত্তায় গৃহীত ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং সরকার ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এ বছর দেশের প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা: আইজিপি

সর্বশেষ আপডেট ০৬:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬