ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে ৪১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

পুলক রায়, শেরপুর
  • সর্বশেষ আপডেট ০৩:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 25

নালিতাবাড়ীতে ৪১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার ৪১টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌরসভায় ১৫টি এবং বিভিন্ন ইউনিয়নে ২৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলোর মধ্যে নন্নীতে ৩টি, বাঘবেড়ে ৬টি, রাজনগরে ৩টি, নয়াবিলে ২টি, রামচন্দ্রকুড়ায় ১টি, কাকরকান্দিতে ২টি, রূপনারায়ণকুড়ায় ১টি, মরিচপুরানে ৪টি, যোগানিয়ায় ২টি এবং কলসপাড়ে ২টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা নির্মাণ, রং করা ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও আয়োজকেরা। দেবী দুর্গাসহ অন্যান্য দেবদেবীর প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি চলছে মণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি।

দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনিক প্রস্তুতিও নেওয়া হচ্ছে। গত ৮ অক্টোবর নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আয়োজকদের জানানো হয়েছে, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি এসআরবি ও সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রতিমা দর্শন ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপনের অপেক্ষায় রয়েছেন নালিতাবাড়ীর সনাতন ধর্মাবলম্বীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নালিতাবাড়ীতে ৪১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

সর্বশেষ আপডেট ০৩:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬