ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালের দ্বিতীয় ইউনিটের জমিতে সৌরবিদ্যুৎ

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 117

সৌরবিদ্যুৎ

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট নির্মাণের জন্য নির্ধারিত জমিতে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আট ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

বুধবার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘রামপাল ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একনেক সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, মূল প্রকল্প প্রস্তাবে ব্যাটারি স্টোরেজের ব্যবস্থা ছিল না। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন আট ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধা যুক্ত করে প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করা হবে। এতে প্রকল্পের ব্যয় বাড়বে।

তিনি জানান, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বর্তমান উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। দ্বিতীয় ইউনিট নির্মাণের পরিকল্পনা থাকলেও এর কাজ এগোয়নি। ওই ইউনিটের জন্য প্রস্তুত করা বিপুল পরিমাণ জমি অব্যবহৃত পড়ে আছে। তাই নতুন জমি অধিগ্রহণ না করে সেখানেই সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ইতোমধ্যে প্রায় ৬৮৫ একর জমি ভরাট করেছে। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রস্তুত করা ওই জমি সৌরবিদ্যুৎ প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। তবে প্রকল্পটির পরিবেশগত মূল্যায়ন ও ছাড়পত্রের প্রক্রিয়া এখনো চলমান।

এদিকে একনেক সভায় অবকাঠামোর মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে নতুন নির্দেশনাও দেওয়া হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, কোনো সড়ক বা অবকাঠামো নির্মাণের তিন বছরের মধ্যে বড় ধরনের ত্রুটি দেখা দিলে ঠিকাদারকেই তা মেরামত করতে হবে। এ জন্য চুক্তিতে গ্যারান্টি ও ওয়ারেন্টির শর্ত যুক্ত করা হবে।

জনবসতিপূর্ণ এলাকার সড়ক নির্মাণে ড্রেনেজ ব্যবস্থাও বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে। পানি নিষ্কাশনের দুর্বল ব্যবস্থা গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ছাড়া ভবিষ্যতে জনবসতিপূর্ণ এলাকায় কোনো সড়ক প্রকল্প নেওয়া হবে না।

এদিন একনেকে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনে ১ হাজার ৩১০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়। এতে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়িয়েছে ৭ হাজার ৩৯ কোটি ৩০ লাখ টাকা।

এ ছাড়া সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৭৬৭ কোটি ৫০ লাখ টাকার নতুন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রামপালের দ্বিতীয় ইউনিটের জমিতে সৌরবিদ্যুৎ

সর্বশেষ আপডেট ১২:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬