ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৯:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 135

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২

নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বাবু ওরফে আব্দুল্লাহ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাইসহ আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বাবু ও আহত তাঁর ভাই রুবেল (৩০) চৌয়ালা এলাকার আবদুল কাদেরের ছেলে। আহত অপর ব্যক্তি মিরাজ (২০) একই এলাকার জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌয়ালা এলাকায় হেলাল ও আবু লাল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এ নিয়ে বিভিন্ন সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি দুই পক্ষের বিরোধের জেরে কয়েক দফা হামলা হয়েছে। গত বুধবার আবু লাল গ্রুপের সদস্যরা হেলাল গ্রুপের শফিকুল নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ ওঠে। পরে বাবুসহ কয়েকজন আহত শফিকুলকে হাসপাতালে নিয়ে যান। এর জের ধরেই শুক্রবার বিকেলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন বাবু। এ সময় রুবেল ও মিরাজও আহত হন। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। রুবেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত মিরাজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের ভাই রুবেল অভিযোগ করেন, এলাকায় প্রায়ই আবু লাল ও হেলাল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। শুক্রবার আবু লাল ২০ থেকে ২৫ জন লোক নিয়ে তাঁর ভাইকে গুলি করে হত্যা করেছেন। ভাইকে বাঁচাতে গিয়ে তিনিও আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান রুবেল।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আহত মিরাজ। তাঁর দাবি, বিকেলে বন্ধুদের সঙ্গে এলাকায় ঘোরার সময় বাবু এসে তাঁর হাতে কোপ দেন। পরে ব্যথায় মাটিতে পড়ে গেলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বাবুর সঙ্গে তাঁর কোনো শত্রুতা ছিল না বলেও দাবি করেন তিনি।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খায়রুল ইসলাম জানান, তিনজনকে হাসপাতালে আনা হলে বাবুকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর বুকে ও হাতে আঘাতের চিহ্ন ছিল। মিরাজের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহত মিরাজকে পুলিশ হেফাজতে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত বাবুর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২

সর্বশেষ আপডেট ০৯:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬