ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিএনপিকে হেয় করতেই

সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

কুড়িগ্রামে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে দেশের বিভিন্ন এলাকায় কৃত্রিম সারের সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।

মীর শাহে আলম বলেন, বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন; এমন এলাকাগুলোতে সার নিয়ে সংকট বা আন্দোলন হয়নি। বরং জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কিংবা দলটির প্রভাব রয়েছে; এমন এলাকাগুলোতেই কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করতে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে সরকারকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। তবে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে বলে দাবি করেন তিনি। এর আগে ২৯ সেপ্টেম্বর রংপুরেও একই ধরনের অভিযোগ করেছিলেন প্রতিমন্ত্রী।

দেশে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে চাহিদার তুলনায় দেড় গুণ বেশি সার আমদানির প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে মীর শাহে আলম বলেন, সার সরবরাহে বড় ধরনের সংকটের কারণ নেই।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী জানুয়ারি থেকে নির্বাচন শুরু হয়ে ৬ জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে কুড়িগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে প্রতিমন্ত্রীকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

মতবিনিময় সভায় কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার ফজলে রাব্বি, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু, সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদসহ প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপিকে হেয় করতেই

সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত

সর্বশেষ আপডেট ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬