ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষ কর্মী সংকটে ৭৪ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 225

দক্ষ কর্মী সংকটে ৭৪ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান

বাংলাদেশের ৭৪ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি আকারের প্রতিষ্ঠান প্রয়োজনীয় দক্ষতার কর্মী খুঁজে পেতে সমস্যায় রয়েছে। ইউরোপের ৭৭ শতাংশ কোম্পানিও একই ধরনের সংকটের কথা জানিয়েছে। গবেষণায় বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন খাতে দক্ষ কর্মীর ঘাটতি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওকাপের আয়োজনে ‘জিএস৪এস’ প্রকল্পের আওতায় ‘দক্ষতা, অভিবাসন ও গতিশীলতা: বাংলাদেশের জন্য ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

গবেষণায় বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী শুধু স্বাস্থ্য ও সেবা খাতেই ইউরোপে প্রায় ১৬ লাখ কর্মীর ঘাটতি রয়েছে। নির্মাণ খাতেও আড়াই লাখের বেশি পদ শূন্য রয়েছে। আইসিটি খাতেও দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। ২০২১ সালে আইসিটি বিশেষজ্ঞ নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর ৬০ শতাংশের বেশি কর্মী খুঁজতে সমস্যার কথা জানিয়েছিল।

বাংলাদেশের শ্রমবাজারের চিত্রও উদ্বেগজনক বলে গবেষণায় উঠে এসেছে। দেশে প্রায় ১ কোটি ৩৮ লাখ কর্মী প্রয়োজনের তুলনায় কম কর্মসংস্থানে রয়েছেন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) নেওয়া ব্যক্তিদের ৪৭ শতাংশ উপযুক্ত কর্মসংস্থান পেতে সমস্যায় পড়ছেন। অন্যদিকে, দেশের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশই অনানুষ্ঠানিক খাতে।

ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম বলেন, শুধু প্রশিক্ষিত মানুষের সংখ্যা বাড়ালেই হবে না। শ্রমবাজারের প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা নিশ্চিত করতে হবে। দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে বাজারের চাহিদা, স্বীকৃত যোগ্যতা এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা জরুরি।

ওকাপের গবেষণা ব্যবস্থাপক উর্মি জাহান গবেষণার ফলাফল উপস্থাপন করেন। এতে বলা হয়, দেশের দক্ষতা উন্নয়ন ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। চাহিদাভিত্তিক প্রশিক্ষণের সীমাবদ্ধতা, ব্যবহারিক ও শিল্পসংশ্লিষ্ট দক্ষতার ঘাটতি, পুনঃদক্ষতা ও উচ্চতর দক্ষতা অর্জনের সীমিত সুযোগ এবং প্রশিক্ষণে অসম প্রবেশাধিকার এ সমস্যার অন্যতম কারণ।

গবেষণায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দুর্বলতাও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও শিল্প খাতের সীমিত সহযোগিতা, অপর্যাপ্ত অবকাঠামো, পুরোনো পাঠ্যক্রম ও সরঞ্জাম, প্রশিক্ষকের ঘাটতি এবং ডিজিটাল ও পরিবেশবান্ধব প্রযুক্তির সীমিত ব্যবহার। পাশাপাশি বাংলাদেশি যোগ্যতার আন্তর্জাতিক স্বীকৃতির ঘাটতিকেও বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে প্রবেশের ক্ষেত্রেও নানা বাধার কথা বলা হয়েছে। জেন্ডারভিত্তিক সামাজিক রীতি, পারিবারিক দায়িত্ব, সামাজিক দৃষ্টিভঙ্গি, বৈষম্য, শিশুযত্নের সীমিত সুযোগ এবং অঞ্চলভেদে প্রশিক্ষণে প্রবেশাধিকারের বৈষম্য এর মধ্যে অন্যতম।

গবেষণায় বলা হয়েছে, ইউরোপের শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের প্রশিক্ষণ কার্যক্রমের সামঞ্জস্য বাড়ানো গেলে আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে। এ জন্য সনদ ও যোগ্যতার স্বীকৃতি জোরদার, প্রশিক্ষণ ও নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগকর্তাদের সম্পৃক্ততা এবং নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসনের পথ তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য ও অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম (এনডিসি) বলেন, এনএসডিএ থেকে প্রায় ৭ লাখ প্রশিক্ষণার্থী সনদ পেলেও দেশের ভেতরেই এসব যোগ্যতার স্বীকৃতি সন্তোষজনক নয়। দেশের ভেতরে গ্রহণযোগ্যতা সন্তোষজনক না হলে বিদেশেও এর স্বীকৃতি পাওয়া কঠিন বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, এনএসডিএর সনদপ্রাপ্তদের প্রায় ৭০ শতাংশ দেশে বা বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করেছেন। বর্তমানে প্রায় ৭০০ সনদধারী বিদেশে কর্মরত রয়েছেন বলেও জানান তিনি।

ইতালি দূতাবাসের অভিবাসন বিশেষজ্ঞ জিউসেপ্পে ডি জিওভান্নি বলেন, প্রতি বছর বৈধ প্রক্রিয়ায় ২০ হাজার বাংলাদেশি ইতালিতে যাওয়ার সুযোগ পান। ইতালির ভিসা ফি ৬৫ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার টাকা। বৈধ প্রক্রিয়া ছাড়া গেলে জরিমানা করা হয় এবং সে ক্ষেত্রে চাকরি করার সুযোগ থাকে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, গবেষক, আন্তর্জাতিক সংস্থা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও অভিবাসনসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় দক্ষতা উন্নয়ন থেকে নিরাপদ ও টেকসই আন্তর্জাতিক কর্মসংস্থান পর্যন্ত কার্যকর পথ তৈরিতে সরকার, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, নিয়োগকর্তা, গন্তব্য দেশের কর্তৃপক্ষ ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দক্ষ কর্মী সংকটে ৭৪ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান

সর্বশেষ আপডেট ১১:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬