ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় হাত-পা বাঁধা দিনমজুরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০২:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 97

লামায় হাত-পা বাঁধা দিনমজুরের মরদেহ উদ্ধার

বান্দরবানের লামায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রূপসী পাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিঝিড়ি এলাকায় একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছগির ১ নম্বর ওয়ার্ডের শিলেরতুয়া ছামাইছড়ি গ্রামের নুর হোসাইনের ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একদল জুমচাষি জুমের কাজ করতে যাওয়ার সময় ঝোপের মধ্যে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছগিরের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রূপসী পাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহে আলম বলেন, ঝোপের মধ্যে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহটি পড়ে ছিল। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লামায় হাত-পা বাঁধা দিনমজুরের মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০২:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬