ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার শাহ আলী থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 34

ডিএমপি

প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক পুলিশ পরিদর্শককে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।‍শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, জাহাঙ্গীর আলম (বিপি নম্বর ৭০৮৮৩১৩১), নিরস্ত্র পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ, শাহআলী থানা, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা; কে প্রশাসনিক কারণে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, এ আদেশ অদ্যই কার্যকর হবে।

আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন শাখায় পাঠানো হয়েছে।

ডিএমপি সূত্রে জারি করা ওই অফিস আদেশে কর্মকর্তাকে সংযুক্ত করার কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও এর বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবার শাহ আলী থানার ওসি প্রত্যাহার

সর্বশেষ আপডেট ১২:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬