ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের দাম বাড়তেই বেনাপোলে বেড়েছে ট্রাকভাড়া

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৩:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 121

তেলের দাম বাড়তেই বেনাপোলে বেড়েছে ট্রাকভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোলে পণ্য পরিবহনের ট্রাকভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রুটভেদে প্রতি ট্রাকে ভাড়া ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বাড়ায় বিপাকে পড়েছেন আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও পরিবহন ব্যবসায়ীরা। এতে বন্দরের আমদানি-রপ্তানিতেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বুধবার সকালে বেনাপোল স্থলবন্দরের বড় আঁচড়া গেট এলাকায় দেখা যায়, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সাভারসহ বিভিন্ন এলাকা থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো সারিবদ্ধভাবে অপেক্ষা করছে। এসব ট্রাক ভারত থেকে আমদানি করা পণ্য পরিবহনের জন্য বন্দর এলাকায় এসেছে।

নারায়ণগঞ্জের জান্নাত-আক্তার কার্গো সার্ভিসের চালক তুহিন জানান, তিনি মঙ্গলবার ভোরে বেনাপোলে পৌঁছান। বেলা ১১টার দিকে ট্রাক লোড হওয়ার কথা থাকলেও ভাড়া নিয়ে জটিলতার কারণে তা সম্ভব হয়নি। পরে ট্রাকপ্রতি সাড়ে পাঁচ হাজার টাকা বাড়তি ভাড়া দেওয়ার আশ্বাসে বুধবার পণ্য লোড করার কথা রয়েছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, জ্বালানি তেলের দাম বাড়ার আগে বেনাপোল থেকে ঢাকায় ট্রাকভাড়া ছিল ১৮ থেকে ২০ হাজার টাকা। বর্তমানে একই রুটে ২৫ থেকে ২৬ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। চট্টগ্রাম রুটে আগে ২৭ থেকে ২৮ হাজার টাকা ভাড়া থাকলেও এখন তা বেড়ে ৩৫ থেকে ৩৬ হাজার টাকা হয়েছে।

এ ছাড়া গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জ রুটে আগে যেখানে প্রায় ২২ হাজার টাকা ভাড়া ছিল, বর্তমানে সেখানে ২৬ থেকে ২৭ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। ১২ টনের খোলা ট্রাকের ভাড়াও রুটভেদে ৬ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন পরিবহন ব্যবসায়ীরা।

বেনাপোলের অর্পা-অপ্সরা ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী হাফিজুর রহমান বলেন, সাড়ে ১০ টনের কাভার্ড ভ্যানে বেনাপোল থেকে ঢাকার কাঁচপুরে তৈরি পোশাকের পণ্য পরিবহনে এখন ২৪ হাজার টাকা ভাড়া দিতে হচ্ছে। কয়েক দিন আগেও একই পরিবহনে ভাড়া ছিল ১৮ থেকে ১৯ হাজার টাকা।

তিনি বলেন, পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামের ওপর পড়বে। কাঁচামাল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পরিবহনে বাড়তি খরচ যুক্ত হলে ভোক্তা পর্যায়ে পণ্যের দামও বাড়তে পারে।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আমদানিকারকদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। জ্বালানি সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, ডিজেলের দাম বাড়ার পাশাপাশি বিভিন্ন পাম্পে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। ফলে পরিবহন খাতে সংকট তৈরি হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়লে স্বাভাবিকভাবেই ট্রাকভাড়ার ওপর এর প্রভাব পড়ে।

তিনি আরও বলেন, অনেক পরিবহন ব্যবসায়ী আমদানিকারকদের সঙ্গে বার্ষিক চুক্তিতে পণ্য পরিবহন করেন। হঠাৎ ভাড়া বেড়ে যাওয়ায় তাদের অনেককে লোকসান দিয়ে পণ্য সরবরাহ করতে হচ্ছে। জ্বালানির পাশাপাশি টায়ার, যন্ত্রাংশ ও ফেরি ভাড়া বাড়ার কারণেও পরিবহন ব্যয় বেড়েছে।

বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান জানান, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়। জ্বালানি তেলের দাম বাড়ার পর ট্রাকভাড়া ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। এতে ব্যবসায়ীরা বাড়তি চাপের মুখে পড়েছেন এবং পণ্য পরিবহনেও সমস্যা তৈরি হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর বেনাপোলে ২৪৯ ট্রাক পণ্য আমদানি ও ১০৬ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। ২০ সেপ্টেম্বর আমদানি হয়েছে ৩১২ ট্রাক এবং রপ্তানি ৩৫ ট্রাক। ২১ সেপ্টেম্বর আমদানি ২৪৬ ট্রাক ও রপ্তানি ১১ ট্রাকে নেমে আসে। ২২ সেপ্টেম্বর আমদানি হয়েছে ১১৫ ট্রাক এবং রপ্তানি ৮০ ট্রাক।

বন্দর সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অনেক ব্যবসায়ী পণ্য আমদানি করলেও পরিবহন সংকটের কারণে সেগুলো শেডে পড়ে থাকছে। এতে বন্দরে কিছুটা ট্রাকজটও তৈরি হয়েছে।

এদিকে জ্বালানি তেলের সম্ভাব্য পাচার ঠেকাতে যশোর সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। শার্শা, চৌগাছা ও বেনাপোল সীমান্ত এলাকায় টহল, তল্লাশি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তেলের দাম বাড়তেই বেনাপোলে বেড়েছে ট্রাকভাড়া

সর্বশেষ আপডেট ০৩:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬