ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬৪ জেলার তরুণদের জলবায়ু অবস্থানপত্র মন্ত্রণালয়ে হস্তান্তর

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 181

৬৪ জেলার তরুণদের জলবায়ু অবস্থানপত্র মন্ত্রণালয়ে হস্তান্তর

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ৩১ সামনে রেখে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের অভিজ্ঞতা ও দাবিকে জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন দেশের শতাধিক তরুণ জলবায়ুকর্মী। এ লক্ষ্যে ২০ দফা ‘বাংলাদেশ ইয়ুথ পজিশন ২০২৬’ প্রকাশ করা হয়েছে।

৬৪ জেলার তরুণ এবং বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে তৈরি এই অবস্থানপত্র মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়।

রাজধানীর তেজগাঁওয়ের একটি মিলনায়তনে অ্যাকশনএইড বাংলাদেশ ও ব্রাইটার্স আয়োজিত চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে অবস্থানপত্রটি প্রকাশ করা হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘প্যারিস থেকে আনতালিয়া: এক দশকের জলবায়ু প্রতিশ্রুতি ও বাস্তবতা’।

আয়োজকরা জানান, অবস্থানপত্র তৈরিতে ৬৪ জেলার তরুণদের পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মতামত নেওয়া হয়েছে। ফোকাস গ্রুপ আলোচনা, গল্প বলার আসর, অংশগ্রহণমূলক মানচিত্রায়ন ও কমিউনিটি স্কোরকার্ডের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি সাতটি সংকটাপন্ন এলাকার মানুষের মতামত এবং ছয়টি ঝুঁকিপূর্ণ ক্লাস্টারে তিন বছর ধরে পরিচালিত গবেষণার ফলও এতে বিবেচনায় নেওয়া হয়েছে।

অবস্থানপত্রে জলবায়ু প্রশমন, স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি ও ন্যায়সংগত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু শিক্ষা ও সচেতনতা, জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি এবং নীতিনির্ধারণে তরুণদের নেতৃত্ব; এই সাতটি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম বলেন, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি তরুণদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবেশ দূষণ চিহ্নিত করা, জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু ঝুঁকি তুলে ধরা এবং জনসচেতনতা তৈরিতে তরুণরা কার্যকর ভূমিকা রাখতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী এহসানুল হক বলেন, জলবায়ু বিষয়ে বর্তমান সিদ্ধান্তগুলো তরুণদের ভবিষ্যৎকে প্রভাবিত করবে। তাই নীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তরুণদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা প্রয়োজন।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া ও বাস্তুচ্যুতির কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখে পড়ছে। কার্যকর জলবায়ু পদক্ষেপের জন্য সরকার, স্থানীয় জনগোষ্ঠী, তরুণ সমাজ ও ক্ষতিগ্রস্ত মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ডেনিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন বলেন, জলবায়ু পরিবর্তনের কোনো সীমানা নেই। তাই স্থানীয় বাস্তবতা ও আন্তর্জাতিক নীতির মধ্যে সমন্বয় জরুরি।

অনুষ্ঠানে মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদও জলবায়ু মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

সমাপনী অধিবেশনে তরুণদের পক্ষ থেকে ব্রাইটার্সের চেয়ারপারসন ফারিহা অমি ‘বাংলাদেশ ইয়ুথ পজিশন ২০২৬’ উপস্থাপন করেন। পরে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম আনুষ্ঠানিকভাবে অবস্থানপত্রটি গ্রহণ করেন।

আয়োজকরা জানান, অবস্থানপত্রে উঠে আসা সুপারিশগুলো কপ৩১ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু নীতির আলোচনায় তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

গত ১৯ সেপ্টেম্বর পুলিশ প্লাজা থেকে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ পর্যন্ত পদযাত্রার মধ্য দিয়ে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬’ শুরু হয়। ২০ সেপ্টেম্বর বিষয়ভিত্তিক আলোচনা এবং ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অনলাইন আলোচনা অনুষ্ঠিত হওয়ার পর মঙ্গলবার সমাপনী সম্মেলনের মধ্য দিয়ে কর্মসূচির শেষ হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৬৪ জেলার তরুণদের জলবায়ু অবস্থানপত্র মন্ত্রণালয়ে হস্তান্তর

সর্বশেষ আপডেট ০৭:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬