ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ মামলার তদন্তে প্রমাণ মেলেনি, বাদী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
  • সর্বশেষ আপডেট ০৩:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 115

ধর্ষণ মামলার তদন্তে প্রমাণ মেলেনি, বাদী গ্রেপ্তার

পটুয়াখালী মডেল মসজিদের ইমাম ও খতিবসহ তিনজনের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার তদন্তে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ওই মামলার বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন এক নারী। এতে মডেল মসজিদের ইমাম ও খতিব তানভীর হোসেন, খাদেম সাব্বির ও আহমাদুল্লাহকে আসামি করা হয়। মামলাটি ৮৬৪/২০২৫ নম্বরে নথিভুক্ত হয়।

মামলায় বাদী অভিযোগ করেন, তাঁর ১২ বছর বয়সী নাতনি মডেল মসজিদে আরবি পড়তে যেত। ২০২৫ সালের ১২ নভেম্বর সন্ধ্যায় তাকে মক্তবের পাশের একটি স্টোররুমে নিয়ে গিয়ে তিন আসামি ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করে কয়েকদিন চিকিৎসা দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলায় আরও বলা হয়, পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। এরপর আদালতে মামলা করেন বাদী। আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় পিবিআই।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তদন্তে বাদীর অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাদীর নাতনি নিজ ইচ্ছায় মডেল মসজিদে গিয়েছিল। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার বাদী বলেন, চুরির অপবাদে তাঁর দুই নাতনিকে আটকে রাখা হয়েছিল। এ কারণে তিনি মামলা করেছেন।

অন্যদিকে মডেল মসজিদের ইমাম ও খতিব তানভীর হোসেন বলেন, মসজিদের বিভিন্ন মালামাল চুরি হচ্ছিল। স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় ওই নারীর নাতনিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়। পরে বয়স কম হওয়ায় পুলিশ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এর কিছুদিন পরই তাদের তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের মামলা করা হয়।

তানভীর হোসেনের দাবি, পিবিআই তদন্তের পর মামলার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি। এ মামলার কারণে তারা দীর্ঘদিন হয়রানির শিকার হয়েছেন। ভবিষ্যতে যেন কেউ এ ধরনের মামলার মাধ্যমে হয়রানির শিকার না হন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, একটি মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরোয়ানা পর্যালোচনা করে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি ওই মামলার বাদী। বর্তমানে তিনি থানায় আছেন। তাকে আদালতে পাঠানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধর্ষণ মামলার তদন্তে প্রমাণ মেলেনি, বাদী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৩:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬