ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 113

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুর-১১ নম্বরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জমজম টাওয়ারের বিপরীতে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, সন্ধ্যায় শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগে। তবে আগুন লাগার সময় বাসে কোনো যাত্রী ছিলেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে মিরপুরের কাফরুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

এসব ঘটনার পর রাজধানীতে নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

সর্বশেষ আপডেট ০৮:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬