ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর তিন জায়গায় হাতবোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 155

হাতবোমা

ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে, মহাখালী ফ্লাইওভার ও আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে পৃথক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ৮টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে।

রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। যাত্রাবাড়ী থানায় কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার ফটকের সামনে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং বিষয়টি তদন্ত করছেন।

তবে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, ককটেল বিস্ফোরণে একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি হাতবোমা নিচে ফেলা হলে সেটি বিস্ফোরিত হয়। বনানী থানার এসআই মো. তারেক বলেন, ওপর থেকে কেউ ককটেল নিচে ছুড়ে মেরেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।

একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।

এর আগে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজধানীর তিন জায়গায় হাতবোমা বিস্ফোরণ

সর্বশেষ আপডেট ০৯:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬