ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটারিচালিত যান নীতিমালার আওতায় আনার উদ্যোগ

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 107

ব্যাটারিচালিত যান নীতিমালার আওতায় আনার উদ্যোগ

ব্যাটারিচালিত তিন চাকার যানবাহনের চলাচলের নির্দিষ্ট পথ, কর প্রদান, লাইসেন্স, মালিকানা, চার্জিং স্টেশন ও আমদানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব যান হঠাৎ বন্ধ না করে সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে পরিবহন ব্যবস্থায় যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার রাজধানীর বাংলামটরে প্ল্যানার্স টাওয়ারে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সম্মেলন কক্ষে ‘ব্যাটারিচালিত তিন চাকার যান এবং টেকসই গণপরিবহন পরিকল্পনা ও ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিআইপি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বিআইপির যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দীন হাসান ও পরিকল্পনাবিদ তাহসিন রেজা। এতে বলা হয়, ব্যাটারিচালিত তিন চাকার যানকে প্রচলিত রিকশার সঙ্গে এক করে না দেখে এর গতি, চলাচলের ধরন ও সড়কে ব্যবহারের ভিত্তিতে পৃথক মোটরচালিত যান হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

বক্তারা বলেন, স্বল্প দূরত্বে এসব যান দ্রুত ও তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের সুযোগ দেয়। একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষের জীবিকা ও দৈনন্দিন যাতায়াতের সঙ্গে এসব যান যুক্ত থাকায় হঠাৎ করে তা বন্ধ করা বাস্তবসম্মত নয়। তবে সড়ক নিরাপত্তা ও যানজট বিবেচনায় নির্দিষ্ট রুট ও জোন নির্ধারণসহ কার্যকর ব্যবস্থাপনার আওতায় আনা প্রয়োজন।

বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষক অধ্যাপক ড. এস. এম. সোহেল মাহমুদ বলেন, ব্যাটারিচালিত তিন চাকার যান নিয়ে সুস্পষ্ট নীতি প্রণয়নের পাশাপাশি এসব যানবাহনের প্রকৃত প্রভাব নির্ধারণে আরও গবেষণা প্রয়োজন। মালিক, চালক, মেকানিক ও তাঁদের পরিবারের সদস্যসহ বিপুলসংখ্যক মানুষ এ খাতের সঙ্গে যুক্ত থাকায় বিষয়টি বাস্তবতার আলোকে বিবেচনা করা জরুরি।

পরিবহন বিশেষজ্ঞ পরিকল্পনাবিদ সৈয়দ ওয়ালিউল্লাহ বলেন, ঢাকার প্রায় পুরো নগর এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার যান ছড়িয়ে পড়েছে। কার্যকর ও মানসম্মত গণপরিবহন নিশ্চিত করা গেলে মানুষ উন্নত বিকল্প পরিবহনের দিকে ঝুঁকবে। এ জন্য গণপরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

বিআইপির উপদেষ্টা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ব্যাটারিচালিত রিকশাকে লাইসেন্সের আওতায় এনে যোগ্যতা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে প্রাইভেট কার, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের জন্য সমানভাবে নিয়ন্ত্রণব্যবস্থা কার্যকর করা প্রয়োজন। নির্দিষ্ট স্থান ও জোনে ব্যাটারিচালিত তিন চাকার যান পরিচালনার পাশাপাশি মালিক, সরবরাহকারী, চার্জিং স্টেশন ও আমদানিকারকদেরও ব্যবস্থাপনার আওতায় আনার পরামর্শ দেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, বিপুলসংখ্যক ব্যাটারিচালিত তিন চাকার যান সড়কে ছড়িয়ে পড়ায় ট্রাফিক ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়েছে। শুধু ট্রাফিক পুলিশ দিয়ে এ সমস্যা সমাধান সম্ভব নয়। উৎপাদন, সরবরাহ ও চার্জিং ব্যবস্থাপনাকেও নিয়ন্ত্রণের আওতায় আনতে হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান বলেন, গণপরিবহনের অংশীদারিত্ব বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নারী যাত্রীবান্ধব ও বৈদ্যুতিক বাস চালু এবং মেট্রো স্টেশনকেন্দ্রিক সাইকেল ব্যবহারের সুযোগ তৈরিতে কাজ চলছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান বলেন, ঢাকায় বৈদ্যুতিক বাস চালু ও বাস রুট র‍্যাশনালাইজেশনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সরকারি সহায়তা ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমর বলেন, কোনো পরিবহন ব্যবস্থা হঠাৎ বন্ধ না করে তার কার্যকর বিকল্প তৈরি করতে হবে। সাশ্রয়ী ও মানসম্মত গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ভর্তুকির বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ব্যাটারিচালিত তিন চাকার যান হঠাৎ করে সরিয়ে দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। এসব যান চলাচলের নির্দিষ্ট পথ, কর প্রদানসহ বিভিন্ন বিষয় নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে উৎসাহ দিতে বিভিন্ন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাস টার্মিনাল, আন্তঃজেলা বাস, ফিটনেসবিহীন যান, লেভেল ক্রসিং, ওভারপাস-আন্ডারপাস, কমিউটার ট্রেন, নৌপথ ও মেট্রোরেলসহ নগর পরিবহনের বিভিন্ন বিষয় নিয়েও সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের আগে যথাযথ সম্ভাব্যতা যাচাই প্রয়োজন। ব্যাটারিচালিত তিন চাকার যান নিয়ে এমন একটি নীতিমালা করা হবে, যাতে সংশ্লিষ্টদের পরিবহনসংক্রান্ত ভোগান্তি কমে এবং নগর পরিবহনে শৃঙ্খলা ফিরে আসে।

সেমিনারে বক্তারা দীর্ঘমেয়াদে গণপরিবহন, হাঁটা ও সাইকেলকেন্দ্রিক সমন্বিত পরিবহন পরিকল্পনার ওপর গুরুত্ব দেন। তাঁদের মতে, ব্যাটারিচালিত তিন চাকার যানকে ব্যবস্থাপনার আওতায় আনার পাশাপাশি কার্যকর গণপরিবহন নিশ্চিত করাই নগর পরিবহনের টেকসই সমাধানের অন্যতম পথ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্যাটারিচালিত যান নীতিমালার আওতায় আনার উদ্যোগ

সর্বশেষ আপডেট ০৬:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬