শিরোনাম
জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব কামরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 20
মো. এহছানুল হককে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। চুক্তিতে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এ দায়িত্ব পালন করবেন।
বুধবার (২ সেপ্টেম্বর) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। তিনিও চুক্তিতে দায়িত্ব পালন করছেন।





























