ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

সাড়ে পাঁচ মাসের বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মির্জা আব্বাসের।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস মালয়েশিয়া থেকে জানিয়েছেন, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়ার পরই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে দেশে ফেরার প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

পরিবার ও দলের নেতারা জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে দেশে ফেরার পরও তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন ফিজিওথেরাপি দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য পরবর্তী সময়ে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

সর্বশেষ আপডেট ১২:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬